কালিগঞ্জ উকশা মাধ্যমিক বিদ্যালয়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: ‘আমরা সৎ হব,আমরা সুন্দর হব, দুর্নীতি সমাজের ব্যাধি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়নের উকশা মাধ্যমিক বিদ্যালয়ে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) খুলনা দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি গাজী শওকাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য জি এম ফজর আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল কবির। সিনিয়র শিক্ষক জগদীশ চন্দ্র মন্ডল ও উজ্জ্বল কুমার বৈরাগীর সষ্ণালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ধলবাড়িয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, ধলবাড়িয়া ৩নং ওয়ার্ডের সদস্য ডাঃ আব্দুল কাদের, মহিলা সদস্য শিখা রানী মন্ডল, ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সঞ্জয় হাউলী, ধলবাড়িয়া আনসার ভিডিপি ক্লাবের সভাপতি শেখ ইয়াদ আলী, উকশা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক চন্দ্রকান্ত বর্মন, অভিভাবক শেখ বদরুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরবর্তীতে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী তমাল জোতদার, শাহানাজ খাতুন, সুরাইয়া ইয়াসমিন, রাজশ্রী মন্ডল, সাবিনা খাতুন, ইয়াসমিন সুলতানা বিথী, মাজিদা খাতুন, সুমাইয়া সুলতানা ও চন্দ্রেশ্বর হাউলীকে পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply