বল্লী ইউনিয়নে মশক নিধন অভিযান
মামুনুর রশিদ বল্লী প্রতিনিধি: সদর উপজেলার বল্লী ইউনিয়নে মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (০৩ আগস্ট) সকাল ১০ টায় বল্লী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.বজলুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। সম্প্রতি ঢাকাসহ দেশের প্রতিটি জেলায় ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এমন কি ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এই মহামারি ডেঙ্গু থেকে রক্ষা এবং জনগণের সচেতন করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করেন। তিনি বলেন মানুষ যেভাবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে এটা থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে অবশ্যই বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি জনগণকেও সচেতন করতে হবে। সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ১৪ জন ডেঙ্গু রোগীর ভর্তি হয়েছিল। কিন্তু তাদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়তে আমরা এই মশক নিধন অভিযান শুরু করেছি। বল্লী ইউনিয়ন পরিষদের আঙিনা, বল্লী মো.মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, বল্লী আদর্শ বালিকা বিদ্যালয় ও বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত মশক নিধন অভিযান চালানো হয়। এ সময় বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা.আসমা খাতুন বলেন আমরা চেয়ারম্যানের নেতৃত্বে আজ ইউনিয়ন পরিষদ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য যে অভিযান চালিয়েছি সেটা সম্পূর্ণভাবে সফল হয়েছে। মশক নিধন এই অভিযানে আমাদের ছাত্র ছাত্রীরা ডেঙ্গু সম্পর্ক ভালোভাবে জানতে পারল। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মো. মহাসিন কবির, বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, বল্লী আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনসুর রহমান, বল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা.আসমা খাতুন, ইউপি সদস্যবৃন্দ ।

Leave a Reply