ডেস্ক রিপোর্ট: ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরা পাওয়ার হাউজ অপারেশনে ০৯ জন রণাঙ্গনের সাথি মুক্তিযোদ্ধাদের নিয়ে দুঃসাহসিক ভূমিকা রাখায় গেরিলা যোদ্ধা শেখ আব্দুল মালেক সোনাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (০৩ আগস্ট) সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে রণাঙ্গনের সাথি মুক্তিযোদ্ধাবৃন্দ তাকে এই সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, কেন্দ্রীয় সাজদের (ইনু) সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নিমাই চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মো. মফিজউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল করিম, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লিগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গনি, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাড. আজহারুল ইসলাম, অ্যাড. ওসমান আলী, বীর মুক্তিযোদ্ধা অরুন ব্যাণার্জী, অ্যাড. ফাহিমুল হক কিসলু, অধ্যাপক ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা ইউনুছ আলী, খগেন্দ্রনাথ ঘোষ, সুধাংশু শেখর সরকার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতা ও আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাদের অবদান চির জীবন বাংলাদেশ, বাঙালি জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।’
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। মুক্তিযোদ্ধাদের জীবন নদীর স্রোতের মত বহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলাম। গোধা, দারিদ্র্য দুর্নীতিমুক্ত একটি অসাম্প্রদায়িক চেতনায় শোষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম। কিন্তু আমরা আজ কি দেখছি। স্বাস্থ্য, শিক্ষা ও পুলিশ বিভাগ গোটা দেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। এজন্য দুর্নীতি থেকে দেশ বাঁচাও আন্দোলন গড়ে তুলতে হবে। এ আন্দোলনে মুক্তিযোদ্ধা সন্তান, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসতে হবে।’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম।
