ঢাকাSaturday , 3 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া হাসপাতাল সড়কটি ছোট-বড় ভাঙনে জর্জরিত

admin ঢাকা
আপডেট: 3 August 2019, 23:00

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া হাসপাতাল সড়কটি উদাসীন সংস্কারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ৩ শ’ মিটার দীর্ঘ এই সড়কটি ছোট-বড় ভাঙনে জর্জরিত। জনগুরুত্বপূর্ণ এই সড়কটির বর্তমানে বেহাল অবস্থা।
চলতি সপ্তাহে উদ্বোধন হওয়া পৌনে ৬ কোটি টাকার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তর্ভুক্তও করা হয়নি এ সড়কটি। যা রীতিমতো বিস্ময়কর। সরেজমিন দেখা গেছে, জন গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন স্থানে গর্ত হয়ে গেছে, অনেকেই ব্যক্তি উদ্যোগে ইট বা ইটের টুকরা ফেলে ভরাট করছেন। উপজেলা কৃষি ব্যাংক সংলগ্ন থেকে হাসপাতাল ফটক হয়ে বঙ্গবন্ধু মহিলা কলেজ তোরণ হাসান প্যাথোলজি পর্যন্ত হাসপাতাল রোড সড়কটির খুবই জরাজীর্ণ অবস্থা । সরেজমিনে আরও দেখা গেছে, ৩ শ’ মিটার ব্যাপী এই সড়কটির বিভিন্ন স্থান ভেঙে গেছে। ছোট-বড় খানা-খন্দে ভরে গেছে গোটা সড়কটি। বর্ষার পানি জমে যাওয়ায় জল-কাদায় একাকার হয়ে পথ চলা দুর্বিষহ হয়ে পড়ে পথচারীদের। যানবাহন চলাচলও কঠিন হয়ে পড়ে, পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কটিই সবচেয়ে অবহেলিত অবস্থায় রয়েছে। হাসপাতালে রোগী আনা-নেওয়া কঠিন হয়ে পড়ে সড়কটির ভগ্নদশার কারণে। ভাঙা সড়কের ঝাঁকুনি মোকাবিলা করে যাতায়াত করতে কষ্টকর হয় সব ধরনের রোগীদের। বর ব্যাপারে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল জানান, নির্মাণের এক বছরের মাথায় রাস্তাটি নষ্ট হওয়ায় ঠিকাদারের বিলের একটা অংশ আটকে রাখা হয়েছে। যেহেতু নির্দিষ্ট সময়কালের আগেই রাস্তাটি নষ্ট হয়ে গেছে, তাই সময়কাল উত্তীর্ণ না হওয়া পর্যন্ত সেটি সংস্কার করা যাচ্ছে না। আর সে কারণে নগর উন্নয়ন প্রকল্পের আওতায় হাসপাতাল সড়কটি যুক্ত করা যায়নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *