ঢাকাSaturday , 3 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেশের অবকাঠামো উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন : জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম

admin ঢাকা
আপডেট: 3 August 2019, 23:09
  1. ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়ীয়ায় এন.আই (নজরুল ইসলাম) যুব ফাউন্ডেশন ও ইসলামিয়া লাইব্রেরির ফ্রি মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২ আগস্ট) সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম শেখ আফজাল হোসেন মারুফ এর ঐকান্তিক প্রচেষ্টায় শিমুলবাড়ীয়া গ্রামে প্রতিষ্ঠিত এন.আই (নজরুল ইসলাম) যুব ফাউন্ডেশন ও এন.আই ইসলামীয়া লাইব্রেরির উদ্যোগে সকাল থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের সহযোগী তায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৪ টায় সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও প্রতিষ্ঠানের সভাপতি শেখ মনিরুল হোসেন মাসুমের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।  এসময় তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, এবং মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে চলেছেন। জননেত্রী শেখ হাসিনা সরকার মসজিদ মাদ্রাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে আর্থিক সহায়তা দিয়েছেন। ধর্ম মন্ত্রণালয় থেকেও ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা করা হয়। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে অবস্থান করছে। দেশের সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লিগের সহ-সভাপতি বীর মুক্তি যোদ্ধা আবুল খায়ের সরদার, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লিগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের যুগ্ম-সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লিগের সহ-সভাপতি শেখ মোনায়েম হোসেন, প্রভাষক ফিরোজ আহমদ টুটুল, জাহিদুল আনোয়ার, যুগ্ম-সম্পাদক মহাদেব কুমার ঘোষ, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, অজয় দাশ, ইউনিয়ন যুবলীগের আহŸায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহŸায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, আফছার উদ্দীন সরদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *