ঢাকাThursday , 1 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 1 August 2019, 23:25

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ৪৮ তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা আয়োজনে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বাকী বিল্লাহ। ক্রীড়া শিক্ষক আনিছুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, অধ্যক্ষ দাউদ হোসেন, অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিনিধিবৃন্দ।
আগামী ১ সেপ্টেম্বর হতে ১১ সেপ্টেম্বর পর্যন্ত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফল করতে একাধিক কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *