বড়দলে মেয়াদোত্তীর্ণ মালামাল বিনষ্ট
বড়দল (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির বড়দলে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ মালামাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে বড়দল ইউনিয়নের বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা। অভিযান চলাকালে ব্যবসায়ী শ্যাম প্রসাদ কুÐর কুন্ডু ষ্টোর এবং ইমারন নাজিরের ইমরান স্টোর থেকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট, শ্যাম্পু, গুড়া ঝাল, গুড়া মরিচ, পটেটো চিপস্, রাধুনী গুঁড়া মশলা, কেক জব্দ করা হয়। জব্দকৃত মালামালগুলি গোয়ালডাঙ্গা বাজারে মিতালি চত্বরে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Leave a Reply