ঢাকাThursday , 1 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার বড়শান্তায় সড়ক দুর্ঘটনায় উত্তম সরকারের মৃত্যুতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের শোক

admin
August 1, 2019 11:14 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার বড়শান্তায় মোটর সাইকেল সড়কে মুখোমুখি সংঘর্ষে উত্তম সরকার (২৮) আহত হওয়ার পরবর্তীতে মৃত্যু বরণ করেছেন। নিহত উত্তম সরকার বড়শান্তা গ্রামের সত্য রঞ্জন সরকারের ছেলে। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, সাধারণ সম্পাদক অজয় ঘোষ সহ কমিটির নেতৃবৃন্দরা। উল্লেখ্য, গত একমাস পূর্বে বড়শান্তা গ্রামে দুটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উত্তম সরকার গুরুতর আহত হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতাল, খুলনা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।