শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা বাজার ব্যবস্থাপনা কমিটি ও সদর ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা মূলক জনসভা অনুষ্ঠিত হয়। ৩১ জুলাই সন্ধ্যা সাড়ে ৭ টায় শ্যামনগর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সভায় বাজার ব্যবস্থাপনার কমিটির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পি.পি. অ্যাড. জহুরুল হায়দার বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি,এম আকবর কবির, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডা. আকবার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নকিপুর সরকারি এইচসি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, নওয়াবেঁকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, ভুরুলিয়া সিরাজপুর কলেজিয়াট স্কুলের অধ্যক্ষ মো. আজিয়ার রহমান, নকিপুর পাইলট মডেল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সত্তার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অসীম কুমার জোয়াদ্দার প্রমুখ। এসময় উপজেলা সদরের সকল শ্রেণির ব্যবসায়ীবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
