কৃষ্ণ নগর প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার কৃষ্ণ নগর ইউনিয়নে ইদুল আযহা উপলক্ষে চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যানের বড় কন্যা সাদিয়া পারভিন। বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য মমতাজুল ইসলাম, ১,২,৩ ওয়ার্ডের মহিলা সদস্য রাশেদা খলিল, গোবিন্দ প্রসাদ ঘোষ, হাফিজুর রহমান, নুরুল ইসলাম গাজী প্রমুখ। কৃষ্ণ নগরে ৬৪৫২ জন কার্ডধারী মাঝে ১৫ কেজি করে চাউল প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
