জন্ম থেকে হৃদরোগে আক্রান্ত ৬ বছরের শিশু জীম হোসেন সাতক্ষীরা সদর থানার বল্লী ইউনিয়নের আমতলা গ্রামের আমিনুর রহমানের একমাত্র ছেলে। জীমের পিতা আমিনুর রহমান পেশায় দিনমজুর। তিনি জানান, জীম জন্ম থেকেই হার্টের সমস্যায় আক্রান্ত জীম। তার জন্মের পর থেকে অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো উপকার হয়নি। সর্বশেষ ২০১৬ সালে খুলনার ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ডাক্তার আব্দুল্লাহ শাহরিয়ারকে দেখালে তিনি বলেন জীমের হার্টে ছিদ্র আছে অপারেশন করলে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু হার্টের অপারেশন করতে ১০-১৫ লক্ষ টাকার প্রয়োজন। সেই টাকা পিতা আমিনুরের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। বলে তিনি ছেলের চিকিৎসা করতে পারছেন না। যা আয় হয় তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে সেখানে ছেলের চিকিৎসা করা অসম্ভব ব্যাপার। তার পিতা সমাজের বিত্তবানদের কাছে একমাত্র ছেলের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছেন। জীমের সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ০১৭২৪৮৪৮১৯৪ এই নাম্বারে। সাহায্য পাঠানোর জন্য ০১৯৩১৮৮৪১২৬ (বিকাশ পার্সোনাল)
