ঢাকাThursday , 1 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় পল্লীবন্ধু এরশাদের স্মরণ সভা, শোক র‌্যালি, মিলাদ মহফিল ও দোয়ানুষ্ঠান : আওয়ামী লীগকে শুধু নিতে জানলে হবে না, দিতেও জানতে হবে-জাপার সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত

admin
August 1, 2019 10:45 pm
Link Copied!

তালা প্রতিনিধি: সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের স্মরণে সাতক্ষীরার তালায় শোক র‌্যালি, স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে তালা ডাকবাংলোয় কর্মসূচী শুরু হয়।
সকাল সাতটা থেকে বেলা ১০ টা পর্যন্ত চলে কোরআন তেলোওয়াত। বেলা ১০ টায় শুরু হয় শোক র‌্যালি। র‌্যালীটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ডাকবাংলো চত্বরে স্মরণসভায় মিলিত হয়।
তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভা ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত।
উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক এস,এম জাহাঙ্গীর হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, তালা উপজেলা জাপার সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তালা সদর ইউনিয়ন জাপা সভাপতি আব্দুল জলিল, যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ শাখাওয়াতুল করিম পিটুল, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা রাজীবুল্লা রাজু, তালার সভাপতি সরদার কবির, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সিনিয়র সহ সভাপতি জুলফিকার রায়হান, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, তালা উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যানের তথ্য বিষয়ক উপদেষ্টা সৈয়দ দিদার বখত জাপা চেয়ারম্যান এরশাদের স্মৃতিচারণ করে বলেন, এরশাদের শাসনামল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে আর পল্লীবন্ধুর নেতৃত্বে সারাদেশে একযোগে উন্নয়নের গণজোয়ার বয়েছে। এরশাদের সকল উন্নয়ন প্রকল্প ছিল গ্রাম বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের প্রকল্প। জাপার এই প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, আওয়ামী লীগ ১৯৯৬ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত জাতীয় পার্টির সহযোগিতা নিয়েই ক্ষমতায় এসেছে। তবে ক্ষমতায় এসেই তারা ভুলে যায়। এ সময় তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে বলেন, শুধু নিতে জানলে হবে না, দিতেও জানতে হবে। শেষে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল আলিম। অনুষ্ঠানে তালা উপজেলাসহ ১২টি ইউনিয়নের বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে মুঠো ফোনের মাধ্যমে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও এরশাদের জন্য দোয়া কামনা করেন জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।