ঢাকাWednesday , 31 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

admin ঢাকা
আপডেট: 31 July 2019, 22:27

নিজস্ব প্রতিনিধি: ‘আমরা সৎ হব, আমরা সুন্দর হব, দুর্নীতি সমাজের ব্যাধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খুলনা দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় বুধবার (৩১ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য আবুল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ধলবাড়িয়া ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমান।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইউসুফ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক, নারায়ন চন্দ্র সরদার ও সুব্রত কুমার সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *