ঢাকাWednesday , 31 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ‘‘১৮’র আগে বিয়ে নয়’’ শীর্ষক গণ সমাবেশ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 31 July 2019, 22:25

শেখ শাওন আহমেদ সোহাগ, নিজস্ব প্রতিনিধি: বাল্যবিয়ে রোধে ‘১৮’র আগে বিয়ে নয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে গণ সমাবেশ ও মুক্ত আলোচনা সভা বুধবার (৩১ জুলাই) সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রম ‘নবযাত্রা’ প্রকল্পের আয়োজনে কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি।
নবযাত্রা-সুশীলন উপজেলা সমন্বয়কারী হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মর্কতা শারমিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উন্মুক্ত আলোচনায় বাল্য বিয়ের কুফল এবং বাল্য বিয়ে প্রতিরোধে করণীয় সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা বাংলাদেশের প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত কালিগঞ্জ উপজেলায় যাতে আর কোন বাল্য বিয়ে না হয় সে ব্যাপারে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহŸান জানান এবং যারা বাল্যবিয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম, বিবাহ রেজিস্ট্রার, পুরোহিত, কিশোর-কিশোরী, অভিভাবক, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, নবযাত্রা প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *