ঢাকাWednesday , 31 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 31 July 2019, 22:22

বুড়িগোয়ালিনী প্রতিনিধি: জেলা পরিষদের ২৭তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ শে জুলাই) বেলা ৩ টায় শ্যামনগরের মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্ট মিলনায়তনে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান এর সঞ্চালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান (২) ডালিম কুমার ঘরামী, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা মুকুল, প্যানেল চেয়ারম্যান (৩) শ্রীমতি শিল্পী রাণী মহালদার, সদস্য এম.এ হাকিম, আল ফেরদাউস আলফা, আসাদুজ্জামান, কাজী নজরুল ইসলাম, মীর জাকির হোসেন, দেলওয়ার হোসেন, মনিরুল ইসলাম, নুরুজ্জামান গাজী, মতিয়ার রহমান, মিসেস রোজিনা কান্টু, আমজাদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান সহ সাতক্ষীরা জেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। মাসিক সভায় ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস এর প্রস্তুতি সহ সাতক্ষীরার সামগ্রিক উন্নয়নকল্পে সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *