ঢাকাWednesday , 31 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 31 July 2019, 22:15

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রাক্তন ইউপি সদস্য আব্দুল জব্বার।
বুধবার (৩১ জুলাই) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শোভনালী ইউনিয়নের বাঁটরা গ্রামের মৃত ছহিল উদ্দীন সরদারের ছেলে আব্দুল জব্বার জানান, গত ২৯ জুলাই দৈনিক সমাজের কথা ও দৈনিক সংযোগ পত্রিকায় আমাকে হেয় প্রতিপন্ন করে ‘আশাশুনিতে জব্বারের নির্দেশে পানি নিষ্কাশনের খালটি বন্ধ হওয়ার আশঙ্কায় ৫ হাজার পরিবার’ শিরোনামে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি দীর্ঘদিন ধরে শোভনালী ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সভাপতির দায়িত্ব পালন করছি। সেখানে সংবাদটিতে আমাকে জামাতের এজেন্ডা বাস্তবায়নকারি সাজানো হয়েছে। বারোয়ারি নামক খাস খালটি প্রয়াত ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মেম্বর থাকা অবস্থায় নিজে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাহায্যে মাপ জরিপ করে যেভাবে দিয়েছিলেন সেভাবেই আছে। সংবাদটিতে খাস খালের যে দাগ (১৬৫, ২৫৫ ও ২২০৫) দেওয়া হয়েছে সেটা আমার ঘেরের মধ্যে নেই। ১৬৫ ও ২৫৫ দাগের খাস জমি কে বা কারা দখল করেন তা আমি জানি না। খালটির পানি সরবরাহের কোন সমস্যা আছে বলে আমি জানি না। সাংবাদিক ইলিয়াছ মোল্যার সাথে আমার কোন কথা হয়নি। তাকে আমি কোন বক্তব্যও দিইনি। তিনি আমার বক্তব্য দিয়ে মনগড়া সংবাদ প্রকাশ করেছেন। আমি এর তীব্র নিন্দা ও সমালোচনা করাসহ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আবেদন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *