আশাশুনিতে উন্নয়নে যুবসমাজ’র উদ্যোগে গাছের চারা বিতরণ
আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে বে-সরকারি সংস্থা উন্নয়ন’র ‘উন্নয়নে যুবসমাজ’ সদস্যদের উদ্যোগে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) সকালে উন্নয়ন আশাশুনি শাখা অফিস চত্বরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে চারা বিতরণের উদ্বোধন করেন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন। এ সময় উপস্থিত ছিলেন, উন্নয়ন আশাশুনি শাখা ব্যবস্থাপক অতীশ দিপঙ্কর মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল কবির, সমাজ উন্নয়ন কর্মকর্তা জাবের হোসেন, মৎস্য কর্মকর্তা তানভীর রেজা, এমআইএস কর্মকর্তা সাজ্জাদ হুসাইন, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা জয়দেব কুমার মল্লিক প্রমুখ।
এদিন আশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের লোকজনের মধ্যে আম, পেয়ারা, লেবু, জাম, আমড়া, বেদানা, ছবেদা, করমচা, বরই, বকুল সহ নানা প্রজাতির প্রায় ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply