ঢাকাWednesday , 31 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট ও নবজীবন মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ

admin ঢাকা
আপডেট: 31 July 2019, 22:12

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট ও নবজীবন মেডিকেল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) বেলা ১১টায় পলাশপোলস্থ নবজীবন পলিটেকনিক অডিটোরিয়ামে নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট ও নবজীবন মেডিকেল ইনস্টিটিউটের সভাপতি তারেকুজ্জামান খানের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নবজীবন আজ একটি ভাল অবস্থানে এসেছে। শিক্ষার প্রচার প্রসারে নবজীবন আজ মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছে। জননেত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছেন এবং বিভিন্ন প্রণোদনা দিয়ে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি আশা রাখি নবজীবন একদিন বিশ্বদ্যিলয়ে পরিনত হবে। সাতক্ষীরা জেলা একটি সাম্ভবনাময়ী জেলা। এ জেলা সর্বক্ষেত্রে এগিয়ে আছে। তোমরা আগামীর ভবিষ্যৎ। তোমাদেরই আগামীতে দেশের নেতৃত্ব দিতে হবে। শিক্ষার্থীদের মাঝে সচেতনতার লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধসহ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এমপি রবি।’
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ জিয়াউল হক, বিআরডিপি সাতক্ষীরা’র উপপরিচালক আব্দুল আলিম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, নবজীবন নির্বাহী কমিটির সভাপতি সামছুল আলম খান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, বাংলাদেশ স্কাউটস সম্পাদক কাজী আব্দুল বারী, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মীর ফকর উদ্দীন, নবজীবন ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। বিভাগীয় প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার টেকনোলজি’র জুনিয়র ইন্সট্রক্টর কামাল হোসেন, ইলেকট্রিক্যাল টেকনোলজি’র বাচ্চু মুন্সী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাহেদ আহমেদ, মাগফুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক বাচ্চু মুন্সী ও জাকির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *