ঢাকাWednesday , 31 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় হেলাতলা টেকনিক্যাল কলেজে নবীন বরণ অনুষ্ঠানে মুস্তফা লুৎফুল্লাহ এমপি : “শিক্ষার মান উন্নয়ন করতে ফেসবুক আসক্ত নয়, সাহিত্য পাঠের উপর মনোযোগী হতে হবে”

admin
July 31, 2019 10:04 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়া উপজেলার হেলাতলা টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজে এইচ এস সি প্রথম বর্ষের (২০১৯-২০২০ শিক্ষাবর্ষ) ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধাবার (৩১ জুলাই ১৯) দুপুরে কলেজ ক্যাম্পাসে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ সভাপতি আরএম সেলিম সাহনেওয়াজের সভাপতিত্বে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা-কলারোয়া, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ (এমপি)। তিনি বলেন, বর্তমান সরকার আদর্শ শিক্ষাবান্ধব সরকার। শিক্ষার ছাড়া কোন জাতির উন্নয়ন আশা করা যায় না। এ সরকার দেশে অন্যান্য শিক্ষা ব্যবস্থার পাশা-পাশি কারিগরি শিক্ষার মানকে উন্নত করেছে। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আহ্ববান করে বলেন, ফেসবুক আসক্ত হতে বিরত থেকে দেশ ও জাতির শিক্ষার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ এ প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে সাহিত্যের উপর মনোযোগী হতে হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, থানা অফিসার ইনচার্জ মুনির-উল-গীয়াস, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, কেরেলকাতা ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম।
প্রভাষক ইদ্রিস আলীর সার্বিক পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ওয়ার্কার পার্টির সভাপতি আব্দুর রউফ, কাজীরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল আলম, হেলাতলা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ কবির উদ্দীন বিস্বাস, প্রভাষক জাহাঙ্গীর আলমসহ নবীন বরণ উদযাপন কমিটির নেতৃবৃন্দ, দৈনিক জাতীয় অধিকারের উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন রাজ, সুপ্রভাত সাতক্ষীরার সোনাবাড়িয়া প্রতিনিধি তরিকুল ইসলামসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।