তালায় খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত
মাগুরা (তালা) প্রতিনিধি: তালায় মাগুরা ইউনিয়নের খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় হ্যান্ড শাওয়ার (ঝর্না পদ্ধতি) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার মাগুরা বøকের চরগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণেশ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ। বক্তব্য রাখেন সংশ্লিষ্ট বøকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপু রানী সরকার, ইউ পি সদস্য তকিমুজ্জামান সরদার, প্রদর্শনী কৃষক দিলীপ দাস প্রমুখ। শতাধিক কৃষাণ-কৃষাণীর উপস্থিতিতে মাঠ দিবস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল ইসলাম । প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বলেন, আগামী দিনে গুণগতমান সম্পন্ন প্রয়োজনীয় পরিমাণ সেচের পানির সরবরাহ নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের এখন থেকেই উন্নত সেচ পদ্ধতি ব্যবহার করে সেচের পানির অপচয় কমাতে হবে। ঝর্না পদ্ধতিতে সমভাবে মাঠের সব খানে প্রয়োজনীয় পরিমাণ সেচ দেওয়া যায়।
সেচের পরিমাণ সহজেই নিয়ন্ত্রণে রাখা চলে বলেই অপচয় রোধ সম্ভব হয়। যা কিনা ফসলের উৎপাদন মূল্য কমিয়ে আনে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সহযোগিতা করে। আগামী দিনে এই প্রযুক্তি চাষি ভাইদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।

Leave a Reply