সুপ্রভাতের স্টাফ রিপোর্টার হলেন সোহাগ ও খায়রুল
নিজস্ব প্রতিনিধি: দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার স্টাফ রিপোর্টার হলেন শাওন আহমেদ সোহাগ ও মীর খায়রুল আলম। পত্রিকাটির দীর্ঘ এবছর অতিক্রম করে ২য় বর্ষে পর্দাপণ উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় এই ঘোষণা প্রদান করা হয়। উল্লেখ্য যে, বিগত বছরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও সর্বোচ্চ সংবাদ প্রেরণে ঐ দুই সংবাদকর্মী বর্ষের শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত হন। তাদের কাজের মূল্যায়ন স্বরূপ তাদেরকে পদোন্নতি দেয়া হয়েছে। এর আগে শাওন আহমেদ সোহাগ কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও মীর খায়রুল আলম দেবহাটা উপজেলা প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেন।

Leave a Reply