Sunday, 6 September 2026

দেবহাটায় ৫৫ বোতল ফেন্সিডিলসহ আটক ১

admin ঢাকা
আপডেট: 31 July 2019, 00:12

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের অভিযানে ৫৫ বোতল ফেন্সিডিলসহ সুকুমার দাশ (৪০) নামের এক জনকে আটক হয়েছে। সে দেবহাটা উপজেলার উত্তর সখিপুর ঋষিপাড়া গ্রামের ফটিক চন্দ্র দাশের ছেলে। দেবহাটা থানার এসআই হেকমত আলী জানান, এএসআই জোবায়ের হোসেন ও মাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১ টায় সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সুকুমার দাশের নিকট থেকে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ভারতীয় ৫৫ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, আটক সুকুমারের বিরুদ্ধে এসআই হেকমত আলী বাদী হয়ে ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস অ্যাক্ট এর ২৫-বি(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৩। আসামি সুকুমারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *