ঢাকাTuesday , 30 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন সভা

admin ঢাকা
আপডেট: 30 July 2019, 00:02

শ্যামনগর প্রতিনিধি: ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সুশীলন এর যৌথ উদ্যোগে নবযাত্রা প্রকল্পের আওতায় উপজেলার গ্রামীণ হোটেল কনভেনশন সেন্টারে, ২৮ জুলাই শ্যামনগর উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সভাপতিত্বে শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের যুবদের সমন্বয়ে এ সভায় অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, ব্যবস্থাপক সোনালি ব্যাংক, ব্যবস্থাপক বাংলাদেশ কৃষি ব্যাংক, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা, উপজেলা সংগঠক, জাতীয় মহিলা সংস্থা ও নবযাত্রা প্রকল্পের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলন কর্মকর্তাগন। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন নবযাত্রা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী এস এম জাকির হোসেন। উক্ত অনুষ্ঠানে আগত যুবরা তারা তাদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। যুবদের বিভিন্ন সমস্যার প্রেক্ষিতে সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, বর্তমানে যুবরা বিভিন্ন ধরনের বেকারত্বের শিকার। কিন্তু এটা থেকে পরিত্রানেরও সুযোগ আছে। তাদের জন্য সরকারী বেসরকারী সংস্থার বিভিন্ন প্রশিক্ষনের ব্যবন্থা আছে, এজন্য তাদেরকে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণ গ্রহণ করার পরে তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বেকারত্ব দুর করতে হবে। আলোচনা সভায় নবযাত্রা প্রকল্পের জেন্ডার কম্পোনেন্ট যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে যোগ সূত্র তৈরি করে সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সে (বাগের হাট, সাতক্ষীরাতে) সর্বমোট ১০ জন যুবদের প্রশিক্ষণে পাঠানো হয়েছে বিষয়টি অবহিত করা হয়। পরিশেষে সভাপতি এই ধরনের আয়োজন করার জন্য নবযাত্রা প্রকল্পকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নবযাত্রা প্রকল্পের মোঃ আসাদুজ্জামান (রিপন) টেকনিক্যাল অফিসার-জেন্ডার, নবযাত্রা-সুশীলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *