ঢাকাSunday , 28 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সরকারি জমিতে অবৈধ পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

admin
July 28, 2019 11:08 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর সদরে সড়ক ও জনপথের নাকের ডগায় সড়ক ও জনপদের জায়গা দখল করে পাকা স্থায়ী ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায় সড়ক ও জনপথ সংলগ্ন মাইওয়ান শো রুমের সামনে সড়ক ও জনপদের জায়গা দখল করে উপজেলার পাতড়াখোলা গ্রামের রুহুল আমিন পাকা স্থাপনা নির্মাণ করছেন। সড়ক ও জনপথের জায়গায় স্থায়ী ইমারাত বা কোন প্রকার স্থায়ী স্থাপনা নির্মাণের বিধান না থাকলেও রুহুল আমিন বহাল তবিয়তে এ গর্হিত কাজ করছেন। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের শ্যামনগরের দায়িত্ব থাকা কার্য সহকারী গৌরপদ সরকার বলেন, ইতঃপূর্বে রুহুল আমিন মোড়লকে কয়েকবার উপ বিভাগীয় প্রকৌশলী সাতক্ষীরা অফিসিয়াল নোটিশ এর মাধ্যমে সতর্ক করার পরও এ কাজ করছে, যা সড়ক ও জনপদ অধিদপ্তরের আইন বহির্ভূত। আইন অমান্য করে কিভাবে পাকা ও স্থায়ী ইমারাত তৈরি করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে জরুরী ভাবে উপ বিভাগীয় কর্মকর্তাকে জানানো হয়েছে, তিনি দ্রæত সময়ের মধ্যে ব্যবস্থা নেবেন। বিষয়টি নিয়ে মোবাইল ফোনে রুহুল আমিন মোড়লের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।