ঢাকাSunday , 28 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে স্বাস্থ্যবান শিশুর প্রতিযোগিতা

admin ঢাকা
আপডেট: 28 July 2019, 23:07

আশাশুনি প্রতিনিধি : ‘আমরাই পারি শিশুর সহিংসতা বন্ধ করতে’ শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে স্বাস্থ্যবান শিশুর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুলাই) সকালে আশাশুনি সদরের জেলেখালী এসডিএফ অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করে আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
পিডি হার্থ সেন্টারে অংশ গ্রহণকারী শিশু ও তাদের মায়েদের বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশ্ন নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় আশাশুনি-১, আশাশুনি-২, সোদকনা, শ্রীকলস, ধান্যহাটি ও দুর্গাপুরের ৪০ জন মা-শিশু এই প্রতিযোগিতায় অংশ নেয়।
চুড়ান্ত প্রতিযোগিতায় মা সুমাইয়া খাতুন ১ম, রীমা ২য় ও মোসলেমা ৩য় স্থান অধিকার করেন। অবসর প্রাপ্ত প্রধানশিক্ষক শ্রীদাম চন্দ্র বাছাড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আশাশুনি এপি’র প্রোগ্রাম অফিসার সুজিত হালদার, ভিডিসি সদস্য শংকর বিশ্বাস ও মিলন সরদার। সবশেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *