ঢাকাSunday , 28 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মাদক বিক্রেতা জাহাঙ্গীরসহ গ্রেফতার ৪

admin ঢাকা
আপডেট: 28 July 2019, 23:03

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে মাদক বিক্রেতা জাহাঙ্গীরসহ বিভিন্ন মামলার ৪ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, শনিবার (২৭ জুলাই) রাতে থানা এলাকায় এসআই পিযুষ কান্তি ঘোষ, এএসআই নজিম হোসেন, এএসআই শাহ জামাল সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় বুধহাটা বাজার থেকে ১০৫ গ্রাম গাঁজাসহ বুধহাটা গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে কুখ্যাত মাদক বিক্রেতা জাহাঙ্গীর আলম সরদারকে আটক করা হয়। এ ব্যাপারে তাকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় ২৭(০৭)১৯ নং মামলা রুজু করা হয়েছে। এছাড়া একসরা গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে সিআর-২৫৯/১৭ নং মামলার আসামি আবু মুছা, ফজলু সরদারের ছেলে সিআর-২১১/১৮ নং মামলার আসামি নূর হোসেন ও আবু মুছা গাজীর ছেলে সিআর-২৬৯/১৭ নং মামলার হাসান গাজীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকল আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *