ঢাকাSaturday , 27 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আনুলিয়ায় মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 27 July 2019, 23:50

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নামে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুলাই) বিকালে এলাকাবাসীর আয়োজনে আনুলিয়া ইউনিয়নের বাগালী বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম সানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান, যুবলীগের সাবেক সভাপতি এসমত তোহা লিংকন, সাবেক ছাত্রলীগ নেতা কামরুজ্জামান, মোদাছ্ছার সানা, আসাদুর ইসলাম, রাজ্জাক সরদার, লতিফ সানা প্রমুখ।
বক্তারা বলেন, মনিপুর লঞ্চঘাট এলাকায় কপোতাক্ষ নদীর চরভরাটি সরকারি খাস সম্পত্তিতে কোন নিয়ম-নীতি না মেনে ঘর বাঁধা শুরু করে জামায়াত নেতা আবু সাইদ। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মনিপুর গ্রামবাসী একত্রিত হয়ে সরকারি জমিতে ঘর বাঁধতে বাধা দেন। ঐরাতে জামায়াত নেতা আমাদেরকে ফাঁসাতে ঘর জ্বালানোর নাটক সাজিয়ে পরের দিন ১২ জনকে আসামি করে সিআর ৮৯/১৯ মামলা দায়ের করেন। মামলায় ১২জন আসামির মধ্যে ১০জন জামিন পেলেও আওয়ামী লীগ নেতা রবিউল গাজী ও মোমিনুর সানা উক্ত মিথ্যা মামলায় জেল খাটছেন। মানববন্ধন থেকে অবিলম্বে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার দু নেতাকে মুক্তি দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *