ঢাকাSaturday , 27 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে

admin ঢাকা
আপডেট: 27 July 2019, 23:47

সমীর রায়, আশাশুনি : ‘ডেঙ্গু মুক্ত দেশ চাই, পরিচ্ছন্নতার বিকল্প নাই’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন আশাশুনিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম।
মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস্ চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, ওসি (তদন্ত) ইমারত হোসেন, আশাশুনি মডেল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জণ মন্ডল, কোদন্ডা হাইস্কুলের প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ বাচ্চু, জগদীশ চন্দ্র সানা, ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, একমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশই পারে ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়তে। আমাদের বাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, মোটর গ্যারেজসহ কোন জায়গায় বৃষ্টির পানি জমে থাকতে দিলে হবে না। পানি জমলে মশার বংশ বিস্তার হবে। বাড়ীর আশেপাশের আগাছা পরিষ্কার করে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।
এর আগে উপজেলা চত্বর থেকে স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, উপজেলার বিভিন্ন দফতরের প্রধানগন, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও সমাজের সর্বস্তরের লোকজনের সমন্বয়ে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিন আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মডেল প্রাইমারি স্কুলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *