ঢাকাSaturday , 27 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লিজের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না নুর আলীর

admin ঢাকা
আপডেট: 27 July 2019, 22:44

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সখিপুরে ঘেরের লিজের টাকা নিয়ে মসজিদ থেকে ফেরার পথে মৃত্যু হয়েছে নুর আলী গাইন(৭০) নামের এক ব্যক্তির। নিহত নুর আলী গাইন মাঝ সখিপুর গ্রামের মৃত কামেল উদ্দীন গাইনের ছেলে। ঘের মালিক একই গ্রামের মৃত সৈয়দ আলী মোল্যার পুত্র আলমগীর মোল্যা জানান, নুর আলী গাইন সম্পর্কে উনি আমার দাদা হয়। আমি দীর্ঘ দিন ধরে তার ঘেরের জমি মৌখিক ভাবে লীজ নিয়ে মৎস্য চাষ করে আসছি। আমি তাকে চলতি বছর ২০১৯ সালের টাকা পরিশোধ করেছি। কিন্তু নুর আলী গাইন উক্ত টাকা ২০১৮ সালের পাওনা ছিল তাই নিয়েছেন বলে দাবি করেন। বিষয়টি নিয়ে আমাদের মধ্যে গোলযোগ চলছিল। তিনি বার বার আমার কাছে টাকা চাইলে এক পর্যায়ে ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপুর্ন স্থান মসজিদে রাখার কথা বলি। তিনি বলেন আমি টাকা পাব তাই তুমি মসজিদে টাকা রাখলেও আমি সেখান থেকে নিতে পারব। সে মোতাবেক শুক্রবার জুম্মার নামাজ শেষে আমি নুর আলী দাদার ১৮ শতক জমি ১২ হাজার টাকা বিঘা দরে ৬,৫৪৫ টাকা মসজিদে রেখে বাড়িতে চলে যাই। পরে জানতে পারি তিনি টাকা নিয়ে বাড়িতে ফেরার পথে মৃত্যুবরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *