ঢাকাFriday , 26 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নজরুলের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আবাদের হাটে প্রতিবাদ সমাবেশে বক্তারা

admin ঢাকা
আপডেট: 26 July 2019, 22:37

ডেস্ক রিপোর্ট: আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এবং পার্শ্ববর্তী ইউনিয়ন সমূহের সহযোগিতায় ও সদর উপজেলা আওয়ামী লীগের ব্যবস্থাপনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বিকেলে আবাদের হাট বাজারে আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
সম্পানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, জেলা যুবলীগের আহŸায়ক আব্দুল মান্নান প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘বাংলার মাটিতে নজরুল হত্যার খুনিদের ফাঁসির কাঠগড়ায় দাড় করানো হবে। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। এই পরিবারের তিনজন সদস্য হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আগরদাঁড়ি ইউনিয়নে থানা স্থাপন করার দাবি জানান বক্তারা।’
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল লতিফ, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের ঊর্ধ্বতন সহ-সভাপতি এনছান বাহার বুলবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, গোলাম মোর্শেদ ও পিতা হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন নিহত নজরুলের ছেলে জনি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাসান হাদী, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ হাসান খান, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. ফারুক হোসেন, জেলা তাঁতীলীগের সাবেক সভাপতি মীর আজহার আলী শাহীনসহ আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস কুমার আচার্য্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *