ঢাকাThursday , 25 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার ইউএনও ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

admin ঢাকা
আপডেট: 25 July 2019, 21:34

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ইউএনও ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলাবাসীর আয়োজনে দেবহাটা উপজেলা পরিষদ অভিমুখে মানববন্ধন কর্মসূচীটি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পা, দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছিন আলীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বিগত প্রায় ৪ মাস আগে দেবহাটাতে যোগদান করেছেন। তিনি একজন সৎ, নির্ভীক, নিষ্ঠাবান ও কর্মপরায়ণ মানুষ। যোগদানের পর থেকে রুপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের আওতাধীন সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করে স্থানটির উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। তাছাড়া উপজেলার সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু সম্প্রতি অনাকাঙ্খিতভাবে দেবহাটা থেকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের জন্য তার বদলির আদেশ দেয়া হয়েছে। যেটা দেবহাটাবাসীর জন্য খুবই দুঃখজনক। যখন তিনি দেবহাটার উন্নয়নে কাজ শুরু করেছেন ঠিক সেসময় বদলির বিষয়টি সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে। দেবহাটা উপজেলার উন্নয়নে এমন একজন সৎ, নির্ভীক ও কর্মপরায়ণ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজন। তাই মানববন্ধন কর্মসূচী থেকে অবিলম্বে ইকবাল হোসেনের বদলির আদেশ প্রত্যাহার করে তাকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োজিত রাখতে খুলনা বিভাগীয় কমিশনার, সাতক্ষীরা জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের প্রতি দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *