শ্যামনগরে দুর্যোগ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা গাবুরা জিএলএম মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র ছাএীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে দুর্যোগ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম গাবুরা ইউনিট এর আয়োজনে এবং বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টার এর সহযোগিতায় বিদ্যালয়ের শতাধিক ছাত্র ছাত্রীদের নিয়ে উক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন রহমান লিংকন, সিডিও ইয়ুথ টিম এর আহবায়ক মারুফ বিল্লাহ রুবেল, নির্বাহী কমিটির সদস্য এস এম হাবিবুর রহমান, গাবুরা ইউনিট সভাপতি আবু হাসান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক এবং ছাত্র ছাত্রী বৃন্দ। স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম এর আহŸায়ক মারুফ বিল্লাহ রুবেল বলেন, সিডিও ইয়ুথ টিম এর সদস্যবৃন্দ বারসিক সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে দুর্যোগ বিষয়ে প্রশিক্ষণ পেয়েছে। তারা প্রশিক্ষণ থেকে প্রাপ্ত তাদের এই জ্ঞানকে সবার মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন প্রতিষ্ঠানে এ ধরনের কর্মসূচি পালন করছে।

Leave a Reply