ঢাকাThursday , 25 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ করলেন এমপি রবি

admin ঢাকা
আপডেট: 25 July 2019, 21:30

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ক্ষতিগ্রস্থ পরিবার/প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনা দরিদ্র ও অসহায় মানুষের কথা ভাবেন বলেই তিনি জননেত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা আজ বাস্তবে রুপ নিয়েছে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে। এসময় সকলের কাছে দেশের উন্নয়নের স্বার্থে জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া চাইলেন এমপি রবি।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎøা আরা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ফিংড়ি ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ জেলা সভাপতি সৈয়দ জয়নুল আবেদীন জসি, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান, ইউপি সদস্য ফেরদৌসী ইসলাম মিষ্টি প্রমুখ। সাতক্ষীরা সদর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে ক্ষতিগ্রস্থ ১১৭টি পরিবার ও ৭টি প্রতিষ্ঠানের মাঝে ১৩৪ বান ঢেউটিন ও গৃহ নির্মাণ বাবদ ৪ লক্ষ ২ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *