কলারোয়ায় গুজব বিরোধী মানববন্ধন
কলারোয়া প্রতনিধি: সারাদেশে মিথ্যা গুজব ছড়িয়ে নিরীহ সাধারণ মানুষকে বর্বরোচিত হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপ-তৎপরতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কলারোয়ার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন ‘প্রিমিয়ার ছাত্রসংঘ’ এক মানববন্ধনের আয়োজন করে। বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলা পরিষদের গেটের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। “গুজব সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ-আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন” এমন আহবান সম্বলিত ব্যানার হাতে স্বেচ্ছাসেবী এ সংগঠনের সদস্যরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার গোলাম মোস্তফা, সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্লু, প্রিমিয়ার ছাত্রসংঘ’র উপদেষ্টা কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপদেষ্টা ডাঃ আমানুল্লাহ আমান, সাংবাদিক আতাউর রহমান, সাংবাদিক এমএ সাজেদ, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, প্রিমিয়ার ছাত্রসংঘ’র সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শুভ, কেঁড়াগাছি ইউনিয়ন প্রিমিয়ার ছাত্রসংঘ’র সভাপতি তৌহিদুজ্জামান, সাধারন সম্পাদক শামিম রেজা, সাকিবুজ্জামানসহ বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীরা।

Leave a Reply