কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে খাসজমি বন্দোবস্ত ও জলমহল ইজারা এবং সামাজিক সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে গণমাধ্যম কর্মী ও সূধী সমাজের ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকাল ১০ টায় উত্তরণ কালিগঞ্জ কার্যালয়ে উত্তরণ-অপ্রতিরোধ্য’র আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।
কালিগঞ্জ উপজেলা ভুমি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাফরুল্ল্যাহ ইব্রাহিমের সঞ্চালনায় কর্মশালায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, যুগ্ম সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ভূমি অফিসের কানুনগো আলী আকবর, সার্ভেয়ার নাসির উদ্দিন, উপজেলা ভুমি কর্মকর্তা কালিগঞ্জ সদর আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় ‘খাসজমি বন্দোবস্ত ও জলমহল ইজারা এবং সামাজিক সুরক্ষা নীতিমালা’ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্পের সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার।
