ঢাকাWednesday , 24 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রেকিং দ্য সাইলেন্স-র কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 24 July 2019, 22:33

গতকাল ২৪ জুলাই ২০১৯ তারিখ ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শিশু অধিকার প্রতিষ্ঠায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শুনীল কুমার শানা, সহকারী শিক্ষক ইলিয়াস কবির । এছাড়া উপস্থিত ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: মনিরুজ্জামান টিটু,কমিউনিটি মোবাইলাইজার মো:সোহরাব হোসেন, ইয়ুথ ভলান্টিয়ার সালমা আক্তার,সামছুদ্দীন কাজলও মনির হোসেন, উপজেলা এডোলসেন্ট ও ইয়ুথ ক্লাবের সদস্য মো: রাইসুল ইসলাম, ও ইউনিয়ন ইয়ুথ সদস্যবৃন্দ।
উক্ত কুইজ প্রতিযোগিতায় ১১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুইজে শিশু অধিকার, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, জরুরী সেবা, জাতীয় ও আন্তর্জাতিক দিবস, স্থানীয় সরকার, মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন, খেলাধুলা ও সাধারন জ্ঞান বিষয়ের উপর ৫০ টি প্রশ্ন থাকে। কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন মো: নাহিদ হাসান, ২য় স্থান অধিকার করেন মো:শাহ আলম নয়ন ও ৩য় স্থান অধিকার করেন মো:গোলাম রসুল। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *