সাতক্ষীরায় রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বিশেষ অনুদান এবং ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস স্ট্রোক প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুরে জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘‘জননেত্রী শেখ হাসিনা মহতী উদ্যোগ নিয়েছেন যেন দেশের কোন মানুষ বিনা চিকিৎসায় মারা না যায়। সে লক্ষে সমাজের হতদরিদ্র ও অসুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছেন সরকার। এজন্য সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক দেবাশীস সরদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, অধ্যাপক কাজী মোহাম্মদ ওলিউল্লাহ, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক হারুন অর-রশিদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস স্ট্রোক প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ২৫৩ জন রোগীকে ৫০ হাজার টাকা করে চেক এবং ব্যক্তি অনুদানে ১০২ জন ব্যক্তিকে প্রত্যেককে ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা প্রবেশন অফিসার মিজানুর রহমান।

Leave a Reply