তালায় পল্লীবন্ধু এরশাদ স্মরণে শোক সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
তালা প্রতিনিধি: তালা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে, পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ এর স্মরণে শোক ও স্মরণ সভা সহ দোয়া মাহফিল আগামী ১ আগস্ট তালা ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত হবে। উক্ত সভাসমূহ সফল ভাবে সম্পন্ন করার লক্ষে উপজেলা জাতীয় পার্টির প্রস্তুতি সভা মঙ্গলবার সকালে তালা ডাকবাংলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস. এম. নজরুল ইসলাম। উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক এস.এম. আলাউদ্দীন’র পরিচালনায় এসময় বক্তৃতা করেন উপজেলা জাপা নেতা মীর কাইয়ুম ইসলাম ডাবলু, এস.এম. জাহাঙ্গীর হাসান, হাবিবুর রহমান, খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. সিদ্দিকুর রহমান জোয়াদ্দার, ইসলামকাটি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম, তালা সদর ইউনিয়ন জাপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, খলিলনগর ইউনিয়ন জাপা সভাপতি মাস্টার গাউস, উপজেলা জাতীয় যুব সংহতি সভাপতি সরদার কবির হোসেন, যুব সংহতি নেতা কাজী আরিফুল হক ভুলু, সাতক্ষীরা জেলা জাতীয় ছাত্রসমাজের সিনিয়র সহসভাপতি বি.এম. জুলফিকার রায়হান, তালা উপজেলা ছাত্রসমাজ সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারন সম্পাদক মো. ইউনুচ আলী, জাপা নেতা রনজিৎ চৌধুরী, আব্দুল বারিক, আব্দুর রহমান, যুব সংহতি নেতা কাজী আসাদ, কামরুল ইসলাম ও ছাত্রসমাজ নেতা কাজী জীবন প্রমুখ। সভায় জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ এর স্মরণে ১ আগস্ট দিনব্যাপী তালা ডাকবাংলা চত্বরে কোরআনখানী, শোক ও স্মরণ সভা এবং দোয়া মাহফিল সহ নানান কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এজন্য একাধিক উপকমিটি গঠন করা হয় ও সভা শেষে পল্লীবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল করা হয়। সভায় উপজেলা কমিটির সহ ১২টি ইউনিয়নের জাতীয় পার্টি, যুবসংহতি, ছাত্রসমাজ ও তরুন পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply