ঢাকাTuesday , 23 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুশুলিয়ায় আওয়ামী লীগের জনসভা

admin
July 23, 2019 11:35 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের ৫নং কুশুলিয়া ইউপি’র উপ-নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭ টায় উপজেলা সদরের মোসলেমের হাটখোলায় অনুষ্ঠিত সভায় কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময়ে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন কুশুলিয়া ইউনিয়নেও পরিলক্ষিত হচ্ছে। নৌকা হলো উন্নয়নের প্রতীক। এজন্য আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত উপ-নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। নৌকা জয়ী হলে এই ইউনিয়নে আরও উন্নয়ন হবে। তিনি নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টুকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন ত্যাগী ও পরীক্ষীত নেতা হিসেবে উল্লেখ করে আগামী নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহŸান জানান।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাতক্ষীরা জেলা শাখার আহŸায়ক আব্দুল মান্নান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু।
উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহব্বত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কুশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাউফিল অরা সজল, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জ্জী, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ নুরুজ্জামান জামু, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ উজ্জ্বল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহজালাল প্রমুখ। সভায় আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।