ঢাকাTuesday , 23 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা আওয়ামী লীগ’র নির্বাহী কমিটির সভা

admin ঢাকা
আপডেট: 23 July 2019, 23:34

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ’র নির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১১টায় শহরের কামালনগর লেকভিউ’র যমুনা হলে জেলা আওয়ামী লীগ’র আয়োজনে জেলা আওয়ামী লীগ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হক, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি ডা. মোখলেছুর রহমান, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগ’র সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগ’র সভাপতি শেখ ফিরোজ আহম্মেদ স্বপন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগ’র সভাপতি এবিএম মোস্তাকিম, তালা উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক ঘোষ সনৎ, দেবহাটা আওয়ামী লীগ’র সভাপতি মুজিবর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন জেলা আওয়ামী লীগ’র দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। অনুষ্ঠানের শুরুতে আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ’র সহ-সভাপতি নজরুল ইসলাম (নজু) হত্যার নিন্দা শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নিহত আওয়ামী লীগ নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আ’লীগ নেতা নজরুল ইসলাম হত্যার সাথে জড়িতদের দ্রæত গ্রেফতারের জোর দাবি জানানো হয়। সভায় আগামী শুক্রবার (২৬ জুলাই) বিকাল ৫টায় বাইপাস সংলগ্ন কুচপুকুর এলাকায় জেলা আওয়ামী লীগ’র ঊর্ধ্বতন নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিবাদ সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আগামী ১৫-ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন লক্ষে জেলার প্রতিটি ইউনিয়নে, জেলা শহরের ১শ’ স্থানে শোক সভা ও খাদ্য বিতরণসহ জেলার সকল উপজেলায় দিবসটি সফলভাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দিবসটি যথাযথ পালনের লক্ষ্যে উপজেলা ভিত্তিক ৮টি মনিটরিং কমিটি গঠন করা হয়। জেলা আওয়ামী লীগ’র নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে মনিটরিং কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *