ঢাকাTuesday , 23 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

admin ঢাকা
আপডেট: 23 July 2019, 23:25

দেবহাটা প্রতিনিধি: “মাছ চাষে গর্ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয় দিয়ে দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উক্ত সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাজসেবা অফিসার অধির কুমার গাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আব্দুল হামিদ, অফিস সহকারী আবু বকর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্য চাষিরা। এসময় উন্নত পদ্ধতিতে মাছ ও কাঁকড়া চাষ সহ বিভিন্ন চাষ করায় শ্রেষ্ঠ চাষি হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *