ঢাকাTuesday , 23 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যা ইউপির উপ-নির্বাচন:

admin ঢাকা
আপডেট: 23 July 2019, 23:19

নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হারুন চৌধুরীকে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মÐলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। মঙ্গলবার বিকেলে সার্কিট হাউজে কুল্যা ইউপির উপ-নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দদের একত্রে থেকে আগামী উপ-নির্বাচন পরিচালনার আহ্বানও জানান তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কুল্যা ইউনিয়ন উপ-নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল বাছেত হারুন চৌধুরী, সাতক্ষীরা জেলা যুবলীগের আহŸায়ক আব্দুল মান্নান, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আশাশুনি উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নীলকন্ঠ সোম, খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ডালিম, আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, এমপি প্রতিনিধি শম্ভুজিত মন্ডল, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, প্রভাষক মাহবুবুল আলম ডাবলু, আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাঈম, আশাশুনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তোষিকে কাইফু, যুবলীগ নেতা আলাউদ্দিন লাকি সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *