ঢাকাTuesday , 23 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নিহত নজরুল ইসলামের পরিবারের পাশে এমপি রবি

admin ঢাকা
আপডেট: 23 July 2019, 23:15

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় দুর্বৃত্তের গুলিতে নিহত সদরের আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামের বাড়িতে গেলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে আগরদাঁড়ি ইউনিয়নের কুঁচপুকুর নিহত নজরুল ইসলামের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় তিনি বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ কর্মীকে হারাল। রাজনৈতিক অঙ্গণে তার এ ক্ষতি কখনও পূরণ হওয়ার নয়। যারা তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে সেই খুনিদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহŸান জানান। এসময় এমপি রবি নিহত নজরুল ইসলামের শোকার্ত পরিবারের সাথে কথা বলেন এবং তাদেরকে শান্তনা দেন ও সমবেদনা জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলামসহ দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *