শ্যামনগরে বিভিন্ন প্রতিষ্ঠান এবং দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সোমবার বেলা ১১ টায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ঢেউটিন বিতরণ করেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।উপজেলা নির্বাহী অফিসারের তত্বাবধায়নে এসময় বিভিন্ন মসজিদ, মন্দির, দুস্থ এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এই টিন হস্তান্তর করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: ফারুক হোসাইন সাগর, সমাজসেবা কর্মকর্তা শেখ সাহিদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন,উপজেলা প্রকল্প বাস্ববায়ন কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো: পিআরুল হক,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির সহ অনেকে।

Leave a Reply