ঢাকাMonday , 22 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় হাতেনাতে ৩জন ছাগলচোর আটক, পুলিশে সোপর্দ

admin ঢাকা
আপডেট: 22 July 2019, 23:19

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ৩জন চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ৩টার দিকে উপজেলার রায়টা বিশ্বাস পাড়া মাঠের মধ্যে।
আটককৃতরা হলো- উপজেলার গোপিনাথপুর গ্রামের সাহাদাৎ হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩৮), উত্তর গোপিনাথপুর গ্রামের ঝন্টুর ছেলে রিপন হোসেন (৩৭), সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ পাথরঘাটা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিপন (৩৫)।
স্থানীয়রা জানান, ছাগলগুলো ওই সময় রায়টা গ্রামের বিশ্বাসপাড়া মাঠে রাস্তার উপরে ঘাস খাচ্ছিল। এসময় ওই সংঘবদ্ধ চোরগুলো তাদের নছিমন থামিয়ে ছাগলগুলো নছিমনে থাকা পানির ড্রামে ভরছিলেন। ছাগলের ডাকডাকিতে পাশে থাকা লোকজন ছুটে এসে নছিমনসহ ওই তিন চোরকে হাতেনাতে আটক করে। পরে থানা পুলিশে সোর্পদ করে জনতা।
এ ঘটনায় কলারোয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *