ঢাকাMonday , 22 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে যুবক খুন আহত এক

admin
July 22, 2019 10:21 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: তালার মুড়াগাছা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় খালেক সরদার (২৬) নামের এক যুবক খুন হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন নিহতের চাচা রাজ্জাক সরদার।
নিহতের ফুফা সামাদ সরদার জানান, উপজেলার মুড়াগাছা গ্রামের ধোনা সরদাররের সাথে সাইদ সরদারের বাড়ি থেকে বের হবার ঘরোয়া রা¯ত্মা তৈরি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার সকালে ধোনা সরদারের ছেলে রহমত সরদার, স্ত্রী ইছামতী, দুই মেয়ে নুরি বেগম ও শরবানু বেগম এবং পুত্রবধূ হালিমা বেগম লোহার রড শাবল ও ইট দিয়ে প্রতিপক্ষ সাইদ সরদারের ছেলে খালেক সরদারকে পিটাতে থাকে। এমময় খালেককে উদ্ধার করতে চাচা রাজ্জাক সরদার এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। হামলায় গুরুতর আহত খালেক ও রাজ্জাককে উদ্ধার করে তালা হাসপাতালে নেওয়া হয়। মারাত্মক আহত খালেককে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে তিনি মার যান।
তালা থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারিরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। পুলিশ তাদের ধরতে অভিযানে নেমেছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।