ঢাকাMonday , 22 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনে প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 22 July 2019, 22:15

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সমাজ সেবা কর্মকর্তা সুমনা শারমিন, কৃষি অফিসার রাজিবুল হাসান, শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার, ডা: আশিকুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক সোবহান সরদার, পিআইও সোহাগ খান, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দীন, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস প্রমূখ।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার, স্থানীয় সরকার বিভাগ কর্র্তৃক জারিকৃত পরিপত্র মোতাবেক মশক নিধন ও মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে সারা দেশের ন্যায় আশাশুনিতেও মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *