ফিংড়ীর ৭নং ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন
ফিংড়ি প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২১ জুলাই) সন্ধ্যায় ব্যাংদহা বাজার কমিটির কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফিংড়ী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি গোবিন্দ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ইউনিয়ন যুব লীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহŸায়ক শেখ আজমীর হোসেন বাবু প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে শফিকুল ইসলাম কে সভাপতি, ইয়াছিন আলী কে সাধারণ সম্পাদক ও বিপুল হোসেনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

Leave a Reply