ঢাকাMonday , 22 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আওয়ামীলীগ নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 22 July 2019, 13:58

সাতক্ষীরায় ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলামের (৪৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের কাশেমপুর হাজামপাড়া নামকস্থান থেকে পুলিশ তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে।

নিহত নজরুল ইসলাম আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীর সহ-সভাপতি ও আগরদাড়ি ইউনিয়নের কুঁচপুকুর গ্রামে মৃত নেছার উদ্দিনের ছেলে।

আওয়ামীগ নেতা নিহত হওয়ার খবর পেয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি মুনছুর আহমেদ ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনকরেছেন।
আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি জানান, নিহত নজরুল ইসলাম কদমতলা থেকে বাজার করে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় পিছন দিক থেকে মটরসাইকেল যোগে এসে দুবৃত্তরা তার পিছন দিক থেকে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সাতক্ষীরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইলতুৎমিস জানান, নিহত আওয়ামীলীগ নেতার লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারিদের ধরতে পুলিশ মাঠে নেমেছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি।

নিহত নজরুল ইসলামের ছেলে পলাশ হোসেন জানান, স্থানীয় সাবেক মেম্বর তৌহিদুলের সাথে তার বাবার বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে তার বাবাকে তৌহিদ মেম্বরের লোকজন হত্যা করতে পারে বলে তিনি জানান।

উল্লেখ্য ২০১৩ সালের পর থেকে এ পর্যন্ত এ পরিবারের উপর নয় বার সন্ত্রাসী হামলা হয়েছে। সে হামলায় তার ভাই সিরাজুল ইসলাম ও ভাইপো যুবলীগ নেতা রাসেল নিহত হন। নজরুল নিজের নিরাপত্তার জন্য সে সময় তিনি সদর থানায় রাত্রি যাপন করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *