ঢাকাSunday , 21 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আবৃত্তি কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণ

admin ঢাকা
আপডেট: 21 July 2019, 23:16

নিজস্ব প্রতনিধি: ‘কবিতা, গীত, নৃত্য ও সুরের মূর্ছনার মধ্য দিয়ে সমাপ্ত হল সাতক্ষীরায় ৪দিন ব্যাপী আবৃত্তি কর্মশালা ও আবৃত্তি অনুষ্ঠান। রবিবার (২১ জুলাই) রাত ৮টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ণমালা একাডেমী ও অধীতি একটি কন্ঠকলা এর আয়োজনে অধীতি একটি কন্ঠকলা এর সভাপতি নাসরীন খান লিপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আবৃত্তি কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা-কলারোয়া ০১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় তিনি বলেন,‘কবিতাই হোক অসাম্প্রদায়িক চেতনা ও দিন বদলের হাতিয়ার। সাতক্ষীরার সংগীতাঙ্গণে এটি একটি উজ্জ্বল দৃষ্ট্রন্ত হয়ে থাকবে। দুই বাংলার শিল্পীদের মিলন মেলা স্মরণীয় হয়ে থাকবে। তিনি বর্ণমালা একাডেমী ও অধীতি একটি কন্ঠকলা সংগঠনকে এধরনের উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, কলকাতা দূরদর্শন ও বেতারের বিশিষ্ট আবৃত্তিশিল্পী প্রশিক্ষক ঝর্ণা রারুই, সঙ্গীত শিল্পী ও পরিচালক ডা. পল্লব কীর্ত্তনীয়া, তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টন, লিনেট ফাইন আর্টস’র পরিচালক কষ্ঠশিল্পী আবু আফ্ফান রোজ বাবু, ভারতের উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষক জয়দীপ, বর্ণমালা একাডেমির পরিচালক শামীমা পারভীন রত্না প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের উর্দ্ধতন সভাপতি এনছান বাহার বুলবুল, শিল্পকলা একাডেমীর সঙ্গীত প্রশিক্ষক মো. শহিদুল ইসলাম, কবি ও সাহিত্যিক শেখ সহিদুর রহমান, বর্ণমালা একাডেমীর সাধারণ সম্পাদক নাহিদা পারভীন পান্না, সাংগঠনিক সম্পাদক লিটন শিকদার প্রমুখ। সাতক্ষীরায় ৪দিন ব্যাপি আবৃত্তি কর্মশালা ও আবৃত্তি অনুষ্ঠানে জেলার ৫৭ জন প্রশিক্ষণার্থী এবং আবৃত্তি কর্মশালায় ভারত থেকে ২১ জন শিল্পী ও প্রশিক্ষক অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বর্ণমালা একাডেমির পরিচালক শামীমা পারভীন রত্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *